আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
তালায় সাস কর্তৃক শীতকালীন পিঠা উৎসব-২০২৬ উদযাপন।
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৬
তালা- সাতক্ষীরা প্রতিনিধি।
তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে পিতা উৎসব ২০২৬ পালিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের ইকোলজিকাল ফার্মিং সম্বলিত এগ্রো ট্যুরিজম কার্যক্রমের আওতায়, এগ্রো ট্যুরিজম এন্ড এগ্রি-লার্নিং সেন্টার, ভায়ড়া, তালাতে *শীতকালীন পিঠা উৎসব-২০২৬* এর আয়োজন করা হয়।
সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী অফিসার তারেক হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: তারিক ইমাম, তালা সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মালেক, তালা উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, রূপালী পরিচালক জনাব মো: শফিকুল ইসলাম, ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন,তালা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুফতি এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আরিফ হোসেন,সাস এর নির্বাহী কমিটির ,কোষাধ্যক্ষ মো: হাফিজুর রহমান, খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন মিত্র, সাস এর মাইক্রো ফিন্যান্স কর্মসূচির সহকারী পরিচালক জনাব মো: নুরুল ইসলাম ও সাধন কুমার দাস,রেইজ প্রকল্পের প্রকল্প ম্যানেজার এসএম্য জাহিদুল ইসলামসহ সাস এর বিভিন্ন প্রকল্পের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
পিঠা উৎসব-২০২৬ উদ্বোধনের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ম্যানেজার বি, এম, হাবিবুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.