মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায়
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবু, মহিউদ্দিন কোরাইশ, এস কে মাসুদ রায়হান, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক এবং আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম ও সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাইসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com