আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের দোয়া
প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি, ২০২৬
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বাদ মাগরিব এসওরোডস্থ নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নাসিক ৬নং যুবদলের সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহমুদ ফয়সাল, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী সামাদ মাহমুদ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদ, মো: কালাম, মো: রনি প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.