নির্বাচনী মাঠে আছি, কেন্দ্র নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো : মুফতি মাসুম বিল্লাহ
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত ২৯ ডিসেম্বর যথাযথভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ।
মুফতি মাসুম বিল্লাহ দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিক নিউজ সঠিক নয়। আমি নির্বাচনী মাঠে আছি, কেন্দ্র নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো। পীর সাহেব চরমোনাই যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করে যাব। সে যদি বলে প্রত্যাহার করতে তাহলে করবো। এখনো আমি প্রার্থিতা প্রত্যাহার করি নাই। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com