সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ও কলাপাতা বেকারী প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ের দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কলাপাতা নামের বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। ওই চক্রটি প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছেন। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়,অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ পেশার লোকজনের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার দুটি প্রতিষ্ঠানের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়। তবে আজকের অভিযান তৃতীয় দফায় করা হয়। কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com