আজ
|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার ৮ হাজার ৫৯৭
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশপাশি সারাদেশ থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেউ সরকার। বলা হয়, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এই অভিযান চালানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অভিযান শুরু করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.