আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
শোক সংবাদ….. মো. খলিলুর রহমান
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৫
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর উপজেলার বস্তল গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে বস্তুল সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.