আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
চোরাই কাজে ব্যবহৃত বাইক আটক করে পুলিশে দিলেন নতুন বাজার সামাজিক উন্নয়ন কমিটি
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৫
আদমজী নতুন বাজার এলাকায় একেরপর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঐ এলাকার বসবাসরত বাসিন্দারা। সুকৌশলে চোর সিন্ডিকেট চক্র মুহুর্তের মধ্যে তালা ভেঙ্গে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও চোর চক্রকে সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ নূরিয়া নামক এক গার্মেন্টস কর্মীর বাসায় গত ০৮ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাইক দিয়ে এসে অভিনব কায়দায় তালা কেটে নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। এঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানা ও সেবামূলক অরাজনৈতিক সংঘ নতুন বাজার সামাজিক উন্নয়ন কমিটি বরাবর অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগ পাওয়ার পর চোর সনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাঠে নামেন নতুন বাজার সামাজিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। ২০ ডিসেম্বর শনিবার বাইকযোগে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামানো হলে তারা (ঢাকা মেট্রো ল-৫১-৭১৭৪) বাইক রেখে পালিয়ে যেতে সক্ষম হন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে নতুন বাজার সামাজিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বাইকটি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এবিষয়ে নতুন বাজার সামাজিক উন্নয়ন কমিটির উপদেষ্টা সেলিম শেখ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে অনুরোধ থাকবে বাইকের নম্বর যেহেতু আছে চোরকে আপনারা সহজেই সনাক্ত করতে পারবেন এবং চুরিকৃত জিনিসগুলো উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিবেন। তিনি বলেন, আমাদের কঠোর হস্তক্ষেপের কারণে চাঁদাবাজি ৩ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। আর কাউকে এখানে চাঁদাবাজি করতে দেয়া হবে না। মাদক নির্মূলেও আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রশাসন পাশে থেকে আমাদের সহযোগিতা করলে সমাজ থেকে আমরা সকল অপরাধ দূর করতে পারবো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.