আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
সোনারগাঁয়ে ধ্বংস অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত এক হাজার রেগুলেটর ধ্বংস করেছে তিতাস কতৃপক্ষ
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন সময়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত এক হাজার লাইজার ও রেগুলেটর বিনষ্ট করা হয়। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ে মেঘনাঘাট তিতাস কার্যায়ের উদ্যোগে বিনষ্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিতাস গ্যাস সোনারগাঁ বিপনন কেন্দ্রের উপ- মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সোনারগাঁয়ে ইতিপূর্বে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় রেগুলেটর জব্দ করা হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে এক হাজার রেগুলেটর বেকু দিয়ে গুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যাতে এগুলো পূর্নরায় ব্যবহারযোগ্য না হয়। এ সময় তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় বিভাগের সোনারগাঁ ও রূপগঞ্জ এবং আড়াইহাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.