আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সতর্কতা জারি করলো ঢাকার মার্কিন দূতাবাস
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
সতর্কবার্তায় জানায়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাঁর জানাজা নামাজ শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুকে জানায়, ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.