আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
রামু সেনাবাহিনীর উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা এবং বিনামূল্যে চিকিৎসা
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের' কার্যক্রমের অংশ হিসেবে ৩ থেকে ১৫ ডিসেম্বর তারিখ পর্যন্ত ১০ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট কর্তৃক ঈদগাঁও, চন্দনাইশ, চকরিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং টেকনাফে মাদক বিরোধী প্রচারণা এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং চিকিৎসাপ্রাপ্ত গরীব ও দুস্থ্য রোগীরা উপস্থিত ছিলেন। টাস্কফোর্স মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ নিজেরা মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এ সচেতনতা একটি স্থায়ী সামাজিক আন্দোলনে রূপ নিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। শিক্ষক, স্থানীয় এবং ধর্মীয় নেতাদের সমাজের প্রতিটি স্তরে, স্কুল, কলেজ ও মাদ্রাসায় কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ বিষয়ে মাদক বিরোধী টাস্কফোর্স গণমাধ্যমের সর্বাত্মক সহায়তা কামনা করে। ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ১,৪৫৩ জন পুরুষ, ২,০৮০ জন মহিলা এবং ৩০৫ জন শিশুসহ সর্বমোট ৩,৮৩৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে 'রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য এ টাস্কফোর্স' গঠন করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.