চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকা থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মো. নাছির নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মাদকের এই চালান জব্দ হয় বলে জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, গোপন তথ্য পেয়ে পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় মো. নাছির নামে এক ব্যাক্তিকে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com