আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
ঢাকা মহানগরীতে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে আজ বুধবার বিকেল ৪টা থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এক খুদে বার্তায় তিনি জানান, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ থেকে চেকপোস্ট ব্যবস্থা বেগবান করেছে। চেকপোস্টগুলো আজ বিকেল ৪টা থেকে বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, ৩০০ ফিট, আব্দুলাহপুর ব্রিজ, কামারপাড়া, ধৌড় ব্রিজ ইত্যাদি স্থানে পরিচালিত হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.