আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
৮ বার হাতবদল হয়েছে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি: পুলিশ
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি হামলার আগে মোট ৮ বার মালিকানা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় একটি হেলমেট ও একটি ভুয়া নম্বর প্লেটও জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনলতা আবাসিক এলাকার একটি ভবনের পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে একটি ম্যানহোলের ভেতর থেকে ভুয়া নম্বর প্লেটটি পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে সিটিটিসি।
তদন্তে দেখা গেছে, মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। এরপর শহিদুল, রাসেল, মার্কেটপ্লেসের মাধ্যমে ওবায়দুল ইসলাম, আনারুল, আবার আনারুল থেকে ওবায়দুল হয়ে শুভ—এভাবে একাধিকবার মালিকানা বদল হয়। সর্বশেষ হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.