মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আটক শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কী মামলায় গ্রেফতার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com