আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লো ডাকাতদল, পুলিশের পাল্টা গুলি
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ডাকাতদল। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতদল; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এই ঘটনা ঘটে।
ডাকাতের কবলে পড়া বাড়িটি স্থানীয় পাওয়ার লুম ব্যবসায়ী হাজী আব্দুর রবের।
ব্যবসায়ী হাজী আব্দুর রব বলেন, রাত ১টার দিকে আমার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেইট ভেঙ্গে ভেতরে ঢুকে। এসময় ভয়ভীতি দেখিয়ে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও ডাকাতদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একের পর এক ককটেল ছুড়ে পালিয়ে যায় ডাকাতদল।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালেও ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.