আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র্যালি
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চিটাগাংরোড থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ গোলাম মসিহ্। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
গোলাম মসিহ্ বলেন, স্বাধীনতার ৫৪টি বসন্ত আজ অতিক্রান্ত হতে চলেছে। ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে স্বাধীন করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছিল দেশের মুক্তিকামী মানুষ। লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে অর্থবহ করতে, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি নির্মুল করতে হবে। যাদের মাধ্যমে বিগত দিনে দেশ দুর্নীতিতে বার বার চ্যম্পিয়ন হয়েছে, দেশে ফ্যাসিজমের রাজ কায়েম হয়েছে তাদেরকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.