আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে লাল সবুজের পতাকা হাতে নিয়ে ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভুইয়া বিজয়র্যালি
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা সাবেক ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জাকারিয়া ভুইয়ার নেতৃত্বে বিজয় র্যালি বের করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার এলাকার মদিনা শপিং কমপ্লেক্স সামনে থেকে র্যালি শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের সক্রিয় নেতা কর্মীদের নিয়ে চৌরাস্তা এলাকা ঘুরে আফিয়া পেট্রোল পাম্প হয়ে খানখায়ে মসজিদের সামনে এসে র্যালি সমাপ্ত হয়। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়ন যুগ্ম আহবায়ক মো.জাকারিয়া ভুইঁয়ার নেতৃত্বে লাল সবুজের পতাকা হাতে হাজারো ছাত্রদলের নেতা কর্মীদের সাথে নিয়ে মহান বিজয় দিবসের চেতনাকে সুমন্নত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে স্লোগান দেন। উক্ত বিজয় র্যালিতে অংশ নেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক বিল্লাল সরকার. পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ সিকদার,উপজেলা ছাত্রদলের উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,ছাত্রদল নেতা বায়োজিদ ভুইয়া,সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদা আক্তার প্রমূখ। জাকারিয়া ভুইয়া বলেন,সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে স্বাধীন বাংলাদেশে বাস করে রাষ্ট্রভাষা বাংলাকে অক্ষুন্ন রেখে মাতৃভাষার সন্মান রাখতে চান। অবশেষে সকল শহীদের বিনম্র শ্রদ্ধা জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.