আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
মহান বিজয় দিবসে দেশবাসীকে বিএনপি নেতা উজ্জ্বল হোসেনের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল হোসেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা উজ্জ্বল হোসেন বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা যে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের।” তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, “যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের আশায় আমরা দেশ স্বাধীন হয়েছিল, আজ তা চরম সংকটের মুখে। তাই এবারের বিজয় দিবসে আমাদের দীপ্ত শপথ নিতে হবে-শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।” পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.