
নারায়ণগঞ্জ আড়াইহাজারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিন পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলায় সফর করে বিভিন্ন নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সূত্র জানায়, জেলা প্রশাসক উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন।
কেন্দ্রগুলো হলো সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজ, দুপ্তারা; ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

