
সোনারগাঁও(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী বাজারের খেলার মাঠে যুব সমাজের উদ্যোগে “মাদক ছারো খেলা ধরো যুব সমাজ রক্ষা করো এই স্লোগানকে সামনে রেখে, মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
মামুদ্দী স্পোর্টিং ক্লাব বনাম- মুছার চর জুনিয়র টিম এর মধ্যেকার খেলায় জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভূইয়। সনমান্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.সেলিম ভুইয়া,মো.শরিফুজ্জামান শাহীন,জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুছা।সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য আল আমিন মোল্লা,জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া।বারদী ইউনিয়নের যুব দল নেতা মো.আল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খেলায় মামুদ্দী স্পোর্টিং ক্লাব কে ২-১ গোলে পরাজিত করে মুছার চর জুনিয়র টিম বিজয়ী হয়েছে। এসময় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন।

