আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
সাত দিনে নৌ পুলিশের অভিযানে ৩০২ গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০২ জন।
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,০৬,১৯,৯৬৫ (তিন কোটি ছয় লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়ষট্টি) মিটার অবৈধ জাল, ৩,৯৯০ (তিন হাজার নয়শত নব্বই) কেজি মাছ, ২০ (বিশ) কেজি পাঙ্গাস মাছের পোনা, ৩৫০ (তিনশত পঞ্চাশ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৮৬ (একশত ছিয়াশি)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯০টি (নব্বই) বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২(তিনশত দুই) জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬২টি মৎস্য আইন, ২০টি বেপরোয়া গতি আইন, ৪টি অপমৃত্যু, একটি চুরি, একটি ডাকাতি এবং দুইটি চাঁদাবাজি মামলাসহ মোট ৯১টি মামলা দায়ের করা হয় এবং ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.