
সোনারগাঁও (প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত যোগদানকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিববুল্লাহকে সোনারগাঁও থানায় কর্মরত সকলে মিলে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মো.মহিববুল্লাহর সাথে ফুলেল শুভেচছা বিনিময় করা হয়েছে। গত সোমবার রাতে সোনারগাঁও থানার ওসি তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খানের উদ্যোগে থানায় কর্মরত সকল এস আই,এ এস আই ও পুলিশ সদস্যের নিয়ে ফুল দিয়ে সংর্বধনা দেয়া হয়। সারা বাংলাদেশে এক যোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেরকে বদলি করা হয়েছে। অনেক দিন যাবত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ছিল না। ওসি তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। গত ৮ অক্টোবর নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিববুল্লাহ স-শরীরে দায়িত্ব গ্রহণ করেন।

