আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
আজ মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পুলিশ সুপার আনিসুজ্জামান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। পরে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। উভয় পেশার সমন্বয় সমাজে ন্যায়, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের বিষয়টি তুলে ধরেন।
এছাড়া জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা পুলিশ বদ্ধপরিকর।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.