আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): আজ সাভার সেনানিবাসস্থ রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি, জিওসি ৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাভার এরিয়া। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে আরভিএন্ডএফ কোরের জ্যেষ্ঠতম অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্তৃক 'কর্নেল কমান্ড্যান্ট ব্যাংক-ব্যাজ' পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আরভিএন্ডএফ কোরের উন্নয়ন এবং এ কোরের সকল সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা উন্নয়নে সকলকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, আরভিএন্ডএফ কোরের সকল অধিনায়ক এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.