আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
টাঙ্গাইলে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারী মো. নজরুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করেন টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, টাঙ্গাইল ক্যাম্পের তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারীরা টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য গাজা নিজেদের হেফাজতে রেখে কেনা-বেচা করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে (৯ ডিসেম্বর) রাত ২.৩০ মিনিটে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি চৌকস আভিধানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভুটিয়া সাকিনস্থ মো. নজরুল ইসলাম (৩৪), পিতা- জুব্বার আলী’র বাড়ির মধ্যে থেকে ট্রাংকে লুকায়িত অবস্থায় ১১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়া (২৯), পিতা- মহর আলী এর বাড়িতেও অবৈধ মাদক দ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায়।
এ সময় ধৃত আসামি এবং উপস্থিত সাক্ষী সহ অভিযানিক দলটি মো. স্বপন মিয়ার বাড়িতে গেলে পূর্বেই র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারী মো. স্বপন মিয়া এবং তার স্ত্রী মোছা. জেসমিন (২৭), পিতা- মো. উসমান বাড়ি থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে ১৩ কেজি ২০০ গ্রাম অবৈধ গাজা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজার) আনুমানিক বাজার মূল্য ৩৮,১৬,০০০ (আটত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।
ধৃত মো. নজরুল ইসলাম এবং পলাতক আসামী মো. স্বপন মিয়া ও মোছা. জেসমিন এর নামে মামলার দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.