আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি :আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিজ্ আফরোজা আখতার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম),সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল।
সাতক্ষীরা জেলা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসুচিতে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল ওহাব আজাদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com