আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম। আমদানির অনুমতি দেয়ার পর, কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে।
তবে রাজধানীর কারওয়ানবাজারে দেশি জাতের পুরোনো পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। পাইকারী বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, খুচরায় দাম হাকা হচ্ছে ১৩০ টাকা। ২ দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছিলো দেড়শ টাকায়।
এদিকে, দোকানে মুড়িকাটা জাত বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। দোকানীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা জাতের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম। এরইমধ্যে ৩০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com