
সোনারগাঁ (প্রতিনিধি):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন যোগদান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ রিপন,আল আমিন তুষার,মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক,মিজানুর রহমান মামুন, এস এম মনির হোসেন,মোকাররম মামুন,পনির ভুইঁয়া,মাজহারুল ইসলাম,নাসির উদ্দিন,মশিউর রহমান,কামরুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব,থানা প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব, জার্নালিস্ট ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া আর্থ-সামাজিক অবস্থা,আইন শৃঙ্খলা পরিস্থিতি,পরিবেশ দূষণ, জমি ও খাল ভরাট যানজট সমস্যা,মাদক,অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে আরো নিরাপদ,সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচনকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরাও তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।

