আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন গৃহবধূ নিশি
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২৫
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী গৃহবধূ নিশি রহমানকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তারিকুল ইসলাম শুনানি শেষে জামিনের আদেশ দেন। পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ১১ জানুয়ারি।
রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা জানান, মামলাটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় এবং নারী বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করেছেন।
তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, এই পদক্ষেপ নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে নেওয়া হয়েছে। লক্ষ্য কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া নয়, বরং পশুদের প্রতি হিংস্রতা রোধ করা। ”
ঘটনার বিবরণে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান রবিবার রাতে সবার অগোচরে বস্তার মধ্যে আটটি কুকুরছানা বেঁধে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন।
পরদিন সকালে পুকুর থেকে কুকুরছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন থানায় মামলা দায়ের করেন। পরে নিশি রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত প্রথমে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.