গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭ পুরিয়া হেরোইন ও ২৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতারকরেছে পুলিশ। এসময় একটি ধারালো চাপাতি ও নগদ তিন হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে ওইসব মাদকদ্রব্য জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই এলাকার মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবীর (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দসহ তিন মাদক করাবরিকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com