আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
যাত্রাবাড়ীতে দুটি বিদেশি পিস্তলসহ আটক ২
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্তরা হলেন মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধোলাইপাড়ে অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছেন। পরে ডিবির দলটি বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হলে তা টের পেয়ে একটি মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় তাদের আটক ও দেহ তল্লাশি করে কোমরের পেছনে লুকানো দুটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.