বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৬
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সরকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকদের মধ্যে চাঁরজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীনে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়।
এ ছাড়া একই দিনে বাঘাডাঙ্গা বিওপির টহলদল বাঘাডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ভুট্টাক্ষেত থেকে আসামিবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com