
আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার ওসি বদলি
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে-
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে সদর থানায়, ডিবি (উত্তর) বিভাগ মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায়, টঙ্গী
পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিনকে
ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.