বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজের পর সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, উপধ্যাক্ষ মোঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, পৌর ছাত্র দলের আহবায়ক আয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক, শেখ রাসেল হোসেন, কলেজ শাখার সাবেক আহবায়ক রিপন আহমে, ছাত্র দলের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরফান ফাত্তাহ, প্রচার সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম সহ প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের কামনা। আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই জাতিকে আবার নেতৃত্ব দেন।” শেষে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সফিউল্লাহ ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com