সোনারগাঁয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় উভয় পক্ষে ঝগড়া,নিহত ১
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় আহত নাসিরউদ্দীন(৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মৃত্যুবরণ করেন।ভিটিকান্দী গ্রামের মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০),তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮),তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আক্তার হোসেন বলেন,গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড়ভাইসহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি রাশেদ হাসান খান বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসামীদের কে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com