আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
দক্ষিন সুরমা থানা পরিদর্শন করলেন এসএমপি পুলিশ কমিশনার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দক্ষিন সুরমা থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
তিনি শনিবার সকাল ৮টায় এসএমপির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিন সুরমা থানা পরিদর্শন করেন।
এসময় দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনারকে সালামী প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ভৌত অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। তিনি থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজ-খবর নেন এবং উত্থাপিত সমস্যাগুলো মনোযোগসহ শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি,, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিন সুরমা) আলী ফরিদ আহমেদসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.