আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
ইব্রাহিম খানের নেতৃত্বে মাসুদুজ্জামানের জনসভায় কর্মীদের ঢল
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় শক্তি প্রদর্শন করে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই মিছিলের পুরোভাগে ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান।
সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান মুছাপুর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সমাবেশে নিয়ে আসেন। তাদের মিছিলটি ছিল জনসভায় আসা অন্যতম প্রধান আকর্ষণ।
নেতাকর্মীরা 'ধানের শীষে ভোট দিন' স্লোগানের পাশাপাশি মাসুদুজ্জামান মাসুদের মূল নির্বাচনী স্লোগান "শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হবে এই নারায়ণগঞ্জ"—এই বার্তা নিয়ে সমাবেশস্থল প্রদক্ষিণ করে। এই বিপুল উপস্থিতি ধানের শীষের পক্ষে মুছাপুর ইউনিয়নের কর্মীদের দৃঢ় অবস্থান তুলে ধরে।
মিছিলে ইব্রাহিম খানের সাথে আরও উপস্থিত ছিলেন, কামাল হোসেন, নবী হোসেন, হাবিবুল্লা, টুটুল মিয়া, রায়হান, বাবুল, নূর মোহাম্মদ, আব্দুল হালিম, আফজাল হোসেন ফারুক সহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.