আজ
|| ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫
নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণের অংক। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। যা বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে, খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
গত সেপ্টেম্বর শেষে মোট শ্রেণীকৃত ঋণের অংক ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা গেল জুন শেষে ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন ঘাটতির পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।
আর সংরক্ষিত প্রভিশনের অংক ১ লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। এ সময় ঋণের সুদ স্থগিত করা হয়েছে ৯৮ হাজার ৩৪৩ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.