আজ
|| ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার বন্ধ করুন: কাদের সিদ্দিকী
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
‘এত সুখে থাইকেন না, ভালো হবে না। সে জন্য বলছি অযথা আর কোনো লোককে লীগ বলে ধরবেন না। দেশের পুরোটাই তো আওয়ামী লীগ। মাওলানা ভাসানী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি নিজ গ্রামে জুমার নামাজের পর এলাকাবাসীর সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এসব মন্তব্য করেন।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, সরকার বাহাদুরকে বলি, এইযে প্রতিদিন লোক ধরে নিয়ে যান, সেটা বন্ধ করেন। আজকে থেকেই বন্ধ করেন, অন্তত্যপক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে, শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা তার অনেক পর তাকে চিনলাম। আমি তো বহু মানুষের পর চিনলাম। আমার কাছে মনে হতো অধ্যাপক ইউনূস অনেকটা ভালো মানুষ। আমি আজকে মসজিদের সামনে দাড়িয়ে বলি ইউনূস সাহেব আপনি বিদ্যান মানুষের, ভালো মানুষের, যোগ্য মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতেন আপনি সুদখোর, আমি ভাবতাম সে অন্যায় বলেছে। আজকে বলছি শেখ হাসিনা ঠিক বলেছে।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্তি পাওয়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.