
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বড় বিজয় অর্জন করেছেন। নির্বাচনে সহ-সভাপতি ও সেক্রেটারিসসহ মোট ৫টি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
সোমবার বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছে ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট । সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিতি মো. জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট, মাও. হাবিবুর রহমান ৪৬৩ ভোট, মো. শফিকুল ইসলাম ৪৬০ ভোট, বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু ৪৮৪ ভোট কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে কার্যকরী সদস্য পদে জয়লাভ করেন।
নির্বাচনে ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ নেয়। এবং বিএনপি সমর্থিতরা সমন্বিত নাগরিকরা প্যানেলে ভোটে অংশ নেয়। নির্বাচনে ১,৬৩০জন ভোটারের মধ্যে ১১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

