আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে করে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.