আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসন বহাল থাকবে
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫
বাগেরহাটের সংসদীয় আসন ৪টি ও গাজীপুরের সংসদীয় আসন ৫টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। ৩টি আসন করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেয়া হয়।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে, কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.