আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।
এসময় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙ্গে আইনগতভাবে আপিলের পরামর্শ দেন তিনি। বলেন, কিছু শর্তের আওতায় না মঞ্জুর হয়েছে নিবন্ধন। প্রার্থী ও রাজনৈতিক দলের কেউ সংক্ষুব্ধ থাকলে যেকোন সময় আবেদন করতে পারে বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব।
আচরনবিধিমালার গেজেট প্রকাশ পেলে সংলাপের সময় ঠিক করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
উল্লেখ্য, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু আছে। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এই কার্যক্রম চালু হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.