আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৫
৩১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে “মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলা ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন। তিনি বলেন,
“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই আমাদের উদ্দেশ্য।”
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন,
“আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।”
অভিভাবক ও শিক্ষকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন,
“এমন ইতিবাচক উদ্যোগ শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এ ধরণের আয়োজন প্রতি বছর হোক।”
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.