আজ বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর বড় ভাই নূর ইসলাম ব্রেন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে তাঁকে দেখতে, সেবা করতে ও তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করতে যান সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, ৭ ও ৮নং ওয়ার্ড সভাপতি এবাদুল ইসলাম, মাওলানা রফিকুল,হাফেজ শাহাদুজ্জামান,মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অসুস্থ নূর ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Exit mobile version