আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর সমর্থনে ও আগমন উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকালে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মাদবরের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির (ধানের শীষের) সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. নুরুজ্জামান শিপন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাদবর, সাধারণ সম্পাদক আবুল হোসেন ঢালী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Exit mobile version