আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা বিদে সরকারি হাইস্কুল মাঠে তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যড. মশিয়ার রহমান, জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।
এসময় বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০০৬ সালে পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ১৪ জনকে শহীদ করেছেন। আজও তাদের বিচার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.