আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
জামায়াত প্রার্থীদের উপস্থিতিতে মাছখোলায় নজরুল ইসলামের জানাজা সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার সদরের মাছখোলা মধ্যপাড়া নিবাসী মরহুম নজরুল ইসলামের জানাজা সোমবার (২৭ অক্টোবর) মাছখোলা মধ্যপাড়া জামে মসজিদের সামনে সম্পন্ন হয়েছে।
জানাজায় ০৮নং ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন ইমামতি করেন। এর আগে ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ জানাজার পূর্ব সমাবেশে মরহুমের সমাজসেবায় অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এসময় মরহুম নজরুল ইসলামের স্থানীয় মানুষ, আত্মীয়স্বজন ও বিভিন্ন পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, “নজরুল ইসলাম ছিলেন সমাজের একান্ত প্রিয় ব্যক্তি। তাঁর অবদান আমরা চিরকাল মনে রাখব।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.