আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১ একটি দল। রোববার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে র্যাব-১১ অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানায়, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবগাত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রটি থানায় জমা দেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.